দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মানহানি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রদলের শতশত নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দর রশিদ চৌধুরী,সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী,
উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক মোসলেহ উদ্দিন চৌধুরী মিলন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সজিব রশিদ চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গুলজার চৌধুরী, সাবেক ছাত্রনেতা আল-মরিয়াদ তনয়,শাহ আলম,রুবেল চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক এস এম সায়েম,সদস্য সচিব মাহফুজুর রহমান চৌধুরী,ছাদনেতা এস আর সোহাগ,নূর আহমদ,নাছির উদ্দিন, সোয়েব খান, রুমন আহমদ,রাহাত মিয়া,অলি আহমদ প্রমুখ।
Leave a Reply