বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শহরে এক ব্যবসায়ী কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে গুরুতর আহত দেখে মৃত ভেবে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে এলাকার । সূত্র জানায় , জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, পৌর এলাকার হবিবপুর (মেয়র বাড়ীর) গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ কে (২৬ শে নভেম্বর) শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর কলেজপাড় এলাকায় তার এক আত্মিয়র বাড়ি থেকে নিজ বাড়ি হবিবপুরের দিকে মোটরসাইকেল দিয়ে রওনা হন।
রাত প্রায় ৩ ঘটিকার সময় পৌর শহরের হাসপাতাল পয়েন্টে এলাকার (হবিবপুর) মেইন সড়কে ফিল্মি স্টাইলে রশি দিয়ে তার মোটরসাইকেলর পথরোধ করে বাবুল আহমদকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত ব্যবসায়ী বাবুল আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply