জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর।এই নির্বাচনে জনগন পূনরায় মেম্বার নির্বাচিত করলে ৩নং ওয়ার্ডকে ইউনিয়নের মধ্যে একটি মডেল ওয়ার্ড জনগনকে উপহার দিবেন বলেছেন পাইলগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও আসন্ন নির্বাচনে মেম্বার প্রার্থী মো: আবু বকর মধু।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৩ নং ওয়াডের মেম্বার হিসেবে বিজয়ী হয়েছিলেন। এবারও তিনি ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিগত ৫ বছর। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তিনি আবারও তাকে বিজয়ী করতে ভোটারদের আহবান জানান।
মেম্বার প্রার্থী আবু বকর মধু বলেন, মেম্বার হিসেবে বিগত সময় এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি। আমার ওয়ার্ডের যোগা-যোগ ব্যবস্থা ছিল অত্যান্ত নাজুক । জনসাধারন পায়ে হেঁটে চলাচল করা ছিল দুষ্কর। আমি মেম্বার নির্বাচিত হওয়ার পর ৩ নং ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার মাটি ভরাট ও পাকা করনের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করেছি। এছাড়াও আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে ওয়ার্ডের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত ব্যবস্থার উন্নত করেছি। তিনি বলেন, এখনও কিছু কাজ অসমাপ্ত আছে। পূনরায় নির্বাচিত হলে এই গুলো সমাপ্ত করা হবে। নিজ অপারগতার কথা স্বীকার করে তিনি বলেন, আমার একান্ত ইচ্ছা থাকা সত্তে¡ও ওয়ার্ডের অনেক উন্নয়ন আমি করতে পারিনি। ইতোমধ্যেই আমি যেহেতু আমার ওয়ার্ডের বেশিরভাগ কাজ সম্পন্ন করেছি, তাই পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে ৩ নং ওয়ার্ডকে ইউনিয়নের মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে জনগনকে উপহার দিব।
জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি এলাকার মাদক, চুরি ছিনতাই বন্ধ করতে সক্ষম হয়েছি। এসব কাজে ওয়ার্ডের জনগণের সবসময় সমর্থন পেয়েছি। আমি আমার ওয়ার্ডের জনগণকে কি দিতে পেরেছি, কি দিতে পারিনি, তা আগামী ২৬ ডিসেম্বর ভোটের দিনে এলাকার মানুষ মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি ।
Leave a Reply