মোঃ শাহাব উদ্দিন রাহুল::
ঐতিহ্যবাহী সংগঠন জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। (১ জুন) সোমবার বিকেলে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে
অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল রহমান জিলু, কার্যকরী সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ এস এম ফরিদ, আল-আমীন প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দে, সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মুকিম উদ্দিন ও দুলন মিয়া প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন আগামী মাসে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply