স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সমবায় একতা জগন্নাথপুর লাইটিং কারিগর সমীতি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ (১৪ জুন) রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় জগন্নাথপুর মাদ্রাসা পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সমবায় একতা জগন্নাথপুর লাইটিং কারিগর সমীতির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সমবায় একতা জগন্নাথপুর লাইটিং কারিগর সমীতির সহ-সভাপতি এমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ দিলদার হোসেন, কোষাধ্যক্ষ রতিশ কর, সহ-কোষাধ্যক্ষ ডালিম মিয়, সাংগঠনিক, মোঃ শাহজাহান মিয়া, সহ-সাংগঠনিক, মোঃ শুকুর আলী, দপ্তর সম্পাদক কাঞ্চন মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ কামাল মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকবট আলী, প্রচার সম্পাদক নজরুল, সহ-প্রচার সম্পাদক আল আমীন, সহ-প্রচার সম্পাদক মোঃ আনছার মিয়া, সহ-প্রচার সম্পাদক মিটুন কর, সদস্য, মোঃ জুবের মিয়া, মোঃ আশিকুল ইসলাম, শাহীন মিয়া, মোঃ নাজিম উদ্দিন, রাজু দাস আতিকুর রহমান সহ আরও অনেকই। সভায় বক্তারা বলেন আমরা সবাই একত্রিত হয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
একে অন্যের বিপদে পাশে থেকে সহযোগিতারসহ আর্থীক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংগঠনের যে কোনো সদস্য সমস্যা বা বিপথগামী হলে সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। বক্তারা বলেন আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কাজের মান উন্নয়ন এবং আমাদের ব্যবহার সুন্দর এবং সুশৃংখল বজায় রেখে উপজেলায় আমাদের সুনাম অর্জন করা এবং সংগঠনের সদস্যদেরকে অন্যায় ভাবে কেহ অত্যাচার করলে সংগঠন তার পাশে থেকে সবধরনের সাহায্য সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
Leave a Reply