বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও জালালাবাদ গ্রামে পাওনা টাকার জের ধরে সংঘর্ষে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায়,পীরেরগাঁও জালালাবাদ গ্রামের আরশ আলীর কাছে একই গ্রামের ইদ্রিস আলী ৮৫ হাজার টাকা পেতেন । তাদের সম্পর্ক চাচা- ভাতিজা। গত প্রায় দুই বছর ধরে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে । আরশ আলীর ছেলেরা ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট দিতে গ্রামে এলে ইদ্রিস আলী টাকার জন্য চাপ দেন । এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় । গতকাল বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে উভয় পক্ষের ১১ জন আহত হন । আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে আরশ আলী (৬০) মারা যান। উভয় পক্ষের অনান্য আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে আরশ আলীর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আরশ আলীর ছেলেদের দাবি মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিপক্ষ ইদ্রিস আলীর লোকজনের দাবি আরশ আলী কে মারধর করা হয়নি তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক মির্জা সাফায়াত হোসেন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় জড়িত সন্দেহে ইলিয়াস আলী (৪৫) নামে একজন কে আটক করা হয়েছে
Leave a Reply