হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (০১ জানুয়ারি) সকালে সমাজের হতদরিদ্র গরিব দুখি দুস্ত ৪০০টি পরিবারের মাঝে সেলফ লেস সোসাইটি অরগানাইজেশন এর পক্ষ থেকে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র কম্বল বিতরণ কালে সোসাইটির পক্ষ থেকে অনেকেই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় গোলাম মাওলা রনির সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল মাসুদ লোকমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ মুজিবুর রহমান বাহার,বিশেষ অতিথি মুফতি আবু ইউসুফ সহ সদস্য মোস্তফা কামাল,সৈয়দ ইকরামুল জামান,হারুনুর রশিদ,আল মাহমুদ আরমান,রুশন আলী টিটু,হাফেজ হান্নান,সালমান সৌরভ,আরাফাত মিয়া,হাফের আতিকুল ইসলাম সোহাগ,হৃদয়,জুনাইদ,মোস্তাফিজুর রহমান,আবেদ মিয়া,সায়েদ মিয়া প্রমুখ।
Leave a Reply