বিশেষ প্রতিনিধি::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য সিলেটের কৃতী সন্তান আবুল মাল আবুল মুহিত এর মৃত্যুতে শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকম পরিবার।বিবৃতিদাতারা হলেন ঢাকা সিকদার মেডিকেল কলেজের পরিচালক ও দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোরডটকমের উপদেষ্টা ডাক্তার মুজিবুর রহমান, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি ও দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সাংবাদিক রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশ হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার সাংবাদিক মুকিম উদ্দিন, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুল তাহিদ, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহাব উদ্দিন রাহুল। বিবৃতিদাতারা মরহুমের রোহের আত্মার মাগফের কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র জানায়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিত আর নেই । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৩০ এপ্রিল ) দিবাগত রাত সাড়ে ১২ টায় তিনি অসুস্থ অবস্থায় ঢাকাস্থ ইউনাইটেড আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভাষা সংগ্রামী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশ কর্মী। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটের সময় ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় , সকাল ১১. ৩০মিনিটের সময় জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হয়। এরপর দাফনের জন্য সিলেটে আনা হবে।
Leave a Reply