স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া- হকদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ভুড়াখালী গ্রামের কৃতি সন্তান
প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ভ্রাতুস্পুত্র জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, যোদ্ধা আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ (২৭ শে নভেম্বর) রবিবার সকাল ১১ ঘটিকায় ভুড়াখালী ঈদগাহের মাঠে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার শেষে ১১.৩০ মিনিটের সময় ভুড়াখালী স্কুল মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে সিলেটে হযরত শাহ জালাল মাজার প্রাঙ্গণে উনাকে দাফন করা হয়। উক্ত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আজিজুস সামাদ আজাদ ডন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম, জগনাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ( সুফি মিয়া,) বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগদল ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান কবির মিয়া,

আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইয়র্কের সভাপতি আনোয়ার হোসেন, জগদল ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ছুবা মিয়া, সাধারণ সম্পাদক ছানু মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুল গফুর,
এসআই সাইফুদ্দিন ভুইয়া সহ রাজনীতিক সামাজিক ও বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগন উপস্থিত ছিলেন। মৃত্যু কালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ ছেলেমেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply