নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জ উপজেলাার দীঘলবাক ইউনিয়নের সিদরপুর
গ্রামের মো: ছাদিক মিয়ার বসৎ ঘর গত ২০ ফেব্রুয়ারি
সকালে বিদ্যুৎ এর আগুনে পুড়ে ছাইহেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ছাদিক মিয়া ঘরের উপর ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ এর লাইন, পাশের বাড়ীর আনহার মিয়া ও তার মা একটি গাছ কাটেন, গাছ নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় বিদ্যুৎ এর লাইনের উপর। লাইন চিরে যাওয়ায় ছাদিক মিয়ার ঘরের উপর দিয়ে তাকা, লাইন টিনে পড়া মাত্রই, আগুন ধরে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসেও ঘরে ঢোকতে পারেন নি, তারা শুধু একটা শিশু কে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ঘরে তাকা খাদ্য ও আসবাবপত্র সহ যাবতীয় সব জিনিস আগুনে পুড়ে গেছে।
এসময় অনেকই ইনাতগঞ্জ অভিযোগ কেন্দ্রে ফোন দিয়েছেন কোনো কর্মকর্তা কর্মচারী ফোন ধরেননি।
১ঘণ্টা পর নবীগঞ্জ কেন্দ্রে কল দিলে বিদ্যুৎ বন্ধ হয়।
ছাদিক মিয়া অভিযোগ করে বলেন, আনহারের মা যদি ইনাতগঞ্জ অভিযোগ কেন্দ্রে কে জানিয়ে, বিদ্যুৎ বন্ধ করে গাছটি কাটতো তাহলে লাইন চিরলেও আমার ঘর জলত না, আমার ৪ লক্ষ টাকা কতিও হতনা। স্থানীয় একজন ব্যক্তি বলেন, আগুন লাগার সাথে সাথে ইনাতগঞ্জ অভিযোগ কেন্দ্রে কল দেই কিন্তু তারা, ধরেন নি, যদি তারা ফোন ধরতেন তাহলে, ঘরে প্রবেশ করতে পারতাম আগুন ও নিমাতে পারতাম, তারা সচেতন নয় বলেই, ইনাতগঞ্জ সাব-জোনাল অফিস দায় এরাতে পারবেন না।
Leave a Reply