স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির দাতা সদস্য ও অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ (২০ মে) বুধবার সকাল ১০ ঘটিকায় ভোট শুরু করে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গভর্ণিং বডির দাতা সদস্য পদে দুই জন প্রার্থী বজলুর রশীদ চৌধুরী ও মোঃ হাসান আহমদ অংশগ্রহণ করেন। মোঃ হাসান আহমদ ছাতা প্রতীকে ১১টি ভোট এবং মোঃ বজলুর রশীদ চৌধুরী চেয়ার প্রতীকে ১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। মোঃ আব্দুল হামিদ ঘড়ি প্রতীকে পেয়েছেন ১১০ টি ভোট। মোঃ রুমেল মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ১১৬ টি ভোট। মোঃ মাশ্বাদুল হক চৌধুরী রাসেল আম প্রতীকে পেয়েছেন ১১৮ টি ভোট। মোঃ জিলুর রহমান পেন প্রতীকে পেয়েছেন ১৫৫ টি ভোট। মোঃ রাসেল রহমান সাইকেল প্রতীকে পেয়েছেন ১৭৯ টি ভোট। অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ রাসেল রহমান, মোঃ জিলুর রহমান, মোঃ মাশ্বাদুল হক চৌধুরী রাসেল নির্বাচিত হয়েছেন।
মোট অভিভাবক সদস্য ভোটার সংখ্যা ৬১৯ এর মধ্যে কাষ্ঠ হয়েছে মোট ৩২৭ টি ১ টি ভোট বাতিল এবং গভর্নিং বডির দাতা সদস্যের ভোট সংখ্যা ৩৭ টি এর মধ্যে কাষ্ঠ হয়েছে ২৯ টি ভোট।
Leave a Reply