হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন মোঃ রাসেল রহমান ও মাশ্বাদুল হক চৌধুরী রাসেল। কৃতজ্ঞতা জানিয়ে ওনারা বলেন হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিচালনায় অংশগ্রহণে আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে এবং যাহারা আমাদের সাথে থেকে দিনরাত পরিশ্রম করে আমাদের বিজয়ী করে মাদ্রাসার খেদমত করার সুযোগ করে দেওয়ায় আমাদের অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনারা আরও বলেন অতীতে অত্র এলাকার মুরুব্বিয়ানগণ যেভাবে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে সুনামের সাথে পরিচালনা করে গিয়েছেন। আমরাও চাইবো এই সুনামকে অক্ষুন্ন রেখে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, অত্র এলাকার মুরুব্বিয়ান ও অনুজোয়ান ভাইদেরকে সাথে নিয়ে বর্তমান ডিজিটালের আওতায় এনে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের কে উন্নত শিক্ষা দিতে এবং মাদ্রাসা কে কারো উন্নত করার জন্য চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের সাথে থেকে দিকনির্দেশনা ও সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে উত্তর বিদ্যাপীঠের খেদমত করে যেতে পারি।
Leave a Reply