হিফজুর রহমান তালুকদার জিয়া::
জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামে প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর নামেই আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
দীর্ঘদিন যাবত কর্মরত শিক্ষকরা আইনের অপব্যবহার করে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে এমন সংবাদ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশের পর অভিযুক্ত তিন শিক্ষক কর্মস্থলে যোগদান করেছেন।
সহকারী শিক্ষক মিল্টন চন্দ্র ধর, দেবাশীষ তালুকদার ও ফুলমতি রানী দাস তাদের কর্মস্থল আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
সংবাদ প্রকাশের পর প্রাথমিক শিক্ষা অফিসার দ্রুত ব্যবস্থা গ্রহন করায় এলাকার শাহাদত মিয়া, ইমন, মো: ফয়জুর রহমান, মো: জহিরুল ইসলাম, শফিকুল, আরব আলী, লিলু মিয়া, দুলু আহমদ, হাবিবুর রহমান, মতিউর রহমান, রায়হানুল হক, নাঈম, রুমান সহ এলাকাবাসী শিক্ষা কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply