মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরে নতুন কারিকুলাম-শিক্ষার দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিবুল হাসান চৌধুরীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরে।
বুধবার ৩০ আগস্ট সকাল ১১ ঘটিকায় সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাদিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সব্বির আহমদ চৌধুরী বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
মতবিনিময় সভায় আলোচকরা অভিভাবকদের জানান, প্রতিদিন-প্রতি সপ্তাহের মূল্যায়নের জন্য প্রতিটি শিক্ষার্থীর প্রতিদিন স্কুলে আসা জরুরী। অন্যথায় ওই শিক্ষার্থী পিছিয়ে পড়বে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়াও মানসম্মত শিক্ষা অর্জনের জন্য অভিভাবকদের ভূমিকা, শিক্ষকদের সঠিক পাঠদান করানোসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নেজা মিয়া, সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারি দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান, রুহেল আহমদ প্রমুখ।
Leave a Reply