জগন্নাথপুর প্রতিনিধি:-
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবাসী জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ঠ লেখক ও গবেষক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ দীর্ঘ ২৩ বছর যাবত মাদ্রাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। অর্থ সংক্রান্ত কোন ত্রæটি অধ্যক্ষ পারভেজ এর বিরুদ্ধে আমরা শুনিনি। বক্তারা অবিলম্বে অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজকে নি:শর্ত মুক্তির দাবী জানান।
বিশিষ্ট আলেম মাওলানা মুফতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আজমল হোসেন জামী,জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার কামাল উদ্দিন, জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ,জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সাবেক কাউন্সিলার তাজিবুর রহমান, শফিকুর রহমান লিলু, হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, ছাত্র নেতা আব্দুল মুকিত মুন্না, সাইফুর রহমান মিনহাজ প্রমূখ।
এসময় অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মাওলানা মহিউদ্দিন এমরান, মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা নুর আহমদ, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার আলাল হোসেন,মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, প্রবাসী নুর মিয়া, সাহেদ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, জাহেদ আহমদ, মাষ্টার নুরুল হক,আনিছুর রহমান,তাইফুর রহিম নাহিদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মো: শাহ আলম, হাফেজ সাইদুল ইসলাম, নুরুজ্জামান, আব্দুল ওয়াহিদ, আব্দুল কুদ্দুছ মুন্না, ইমরান খান, সেজু কুরেশী, মাহিন আহমদ, হাবিবুর রহমান, ইমরান আহমদ, শামীম আহমদ, জাকারিয়া আহমদ সহ বিভিন্ন পেশার লোকজন মানবন্ধনে উপস্থিত ছিলেন।
Leave a Reply