স্টাফ রিপোর্টার::
সিলেটের ব্যবসায়ী জাহিদুল ইসলামের কাছে অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক তৈরি করে একটি সঙ্ঘবদ্ধ অপরাধী চক্র কম দামে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে কৌশলে চেতনা নাশক খাইয়ে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে সুনামগন্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার মৃত ময়না মিয়ার ছেলে রাজু মিয়া (৫০), নেত্রকোনা জেলার মোহনগন্জ উপজেলার ফেরীরচর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আবুল মিয়া (৫০), সুনামগন্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বর্তমান সিলেট জেলার কোম্পানীগন্জ উপজেলার থানা বাজার গ্রামের মুহিত মিয়ার স্ত্রী সমলা বেগম (৪০), কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ডোহাজোড়া গ্রামের বর্তমান সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার
টুকেরবাজার গ্রামের বাক্কার মিয়া @ আবু বকরের স্ত্রী আনারকলি (৩০), সুনামগন্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বর্তমানে হবিবনগর গ্রামের মৃত আমির উদ্দিনের স্ত্রী নেছাফুল বেগম (৬০)। জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ও সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে জগন্নাথপুর ও কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এ ঘটনায় ব্যবসায়ী জাহিদুল ইসলাম
বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং -০৬ , তাং-২২-১১-২০২৩ইং।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ অর্থ সহ মামলার বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply