স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একজনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ। আহতরা হলেন উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাও গ্রামের আজিজুর রহমানে ছেলে মুহিবুব রহমান (২০) সূত্র জানায় মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের আরশ আলীর ছেলে আবদাল গং দের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে, সংঘর্ষে মুহিবুর রহমান আহত হলে থাকে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ চিকিৎসা প্রদান করা হয়। এদিকে পৌর শহরের কেশবপুর গ্রামের মৃত চান্দালি মিয়ার ছেলে জুবেল (২১) কে জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রাবাসের সামনে মেনই রোডে রাত অনুমান ১০.৩০ মিনিটের সময় দুর্বৃত্তদের হামলা শিকার হন। হামলায় আহত জুবেল মিয়ার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রেরণ করেন।
Leave a Reply