শাহাব উদ্দিন রাহুল::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সুযোগ্য ওসি জনাব মিজানুর রহমানের বদলি জনিত বিদায় উপলক্ষে জগন্নাথপুর পশ্চিম পাড় উপ কমিটির উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত কাল (১০ ডিসেম্বর) রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর পশ্চিম পাড় উপ কমিটির অফিসে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি জগন্নাথপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মিজানুর রহমান, সংগঠনের সভাপতি মোঃ জুনেদ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সাফিজ মিয়া ভূঁইয়া, কোষাধ্যক্ষ দোলাল মিয়া, সদস্য নূর মিয়া, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ খালিক আহমদ, ম্যানেজার সোহেল আহমেদ, আখলুছ মিয়া ভূইয়া, নজির মিয়া, কাওছার আহমদ, হারুন মিয়া, মইনুল ইসলাম, ময়না মিয়া,হানিফ মিয়া, তুরন মিয়া, তোফায়েল আহমেদ, রাসেল মিয়া,আমজদ, আলাই মিয়া,আনোয়ার হোসেন, সোহেল আহমেদ, আলী আকবর সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply