হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সুযোগ্য মানবিক (ওসি) জনাব মিজানুর রহমান আইনশৃঙ্খলা উন্নয়নে অসামান্য অবদান রাখায়
বদলি জনিত বিদায় উপলক্ষে জগন্নাথপুর পৌরসভা ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বৃন্দের যৌথ উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত কাল (১০ ডিসেম্বর) রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার হলরুমে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওত করেন মোঃ আব্দুলাহ জগন্নাথপুর পৌরসভার সুনামধন্য পৌর মেয়র জনাব আক্তার হোসেন এর সভাপতিত্বে ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছালিক আহমদ পীর এর পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি জগন্নাথপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, সাবেক মেয়র ও জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিল মোঃ শফিকুল হক শফিক, সোহেল আহমেদ, কামাল হোসেন, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, ব্যবসায়ী আবদুল জব্বার মিয়া, পাটলি ইউনিয়নের সদস্য আবু ছালেহ, ছাত্রলীগ নেতা সায়েক আহমদ।

এছাড়াও জগন্নাথপুর বাজারের সুনামধন্য প্রতিষ্ঠান মাহিমা রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ মকবুল হোসেন ভূঁইয়া ও ফুলকলীর স্বত্বাধিকারী মোঃ ইছাক আহমদ শামিম, উদ্যোগে পৃথক পৃথক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল মোঃ জিতু মিয়া, আলাল হোসেন, মোঃ শাহিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান ভূঁইয়া, নিউ জলকের স্বত্বাধিকারী কদ্দুস মিয়া, তৈয়ব উদ্দিন ভান্ডারী, মোঃ ছমির উদ্দিন, শ্রমিক লীগের সহ সভাপতি আবদুর রাজ্জাক,

মাহিমা রেষ্টুরেন্টের প্রোপাইটার মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, ফুলকলির প্রোপাইটার মোঃ ইছাক আহমদ শামিম, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব বারিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আজমল হোসেন, মোঃ মুজিবুর রহমান ভূঁইয়া, আকমল হোসেন ভূঁইয়া, মোঃ জুনেদ আহমদ ভূঁইয়া, ছাত্রলীগ নেতা সায়মন হোসেন রুমেন, মোঃ জুয়েল ভূঁইয়া, মোঃ জুবায়ের ভূঁইয়া, কফিল মিয়া , মোঃ সুন্দর আলী, নূর ইসলাম, কৃপেশ দাস, কোকিল দাস, মুরাদ মিয়া, ইমন মিয়া, মোঃ ফরিদ মিয়া, গোবিন্দ রায়, ও রাজনেতিক, সামাজিক, ব্যবসায়ী সহ সকল শ্রেণি প্রেশার লোক উপস্থিত ছিলেন।
Leave a Reply