হিফজুর রহমান তালুকদার জিয়া::
জগন্নাথপুর-শান্তিগঞ্জ – ৩ আসনের আওয়ামিলীগের মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি) তার নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন আরও বেশি উন্নয়ন চাই। তাই তারা মোট উৎসবে মেতে উঠেছে এসব দেখে বিএনপির গা জ্বলে এজন্য মানুষের কাছে আমাদের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালাচ্ছে। তারা নাকি দেশে নির্বাচন করতে দেবে না। তারা হয়তো ভূলে গেছে আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়াউর রহমান, এরশাদ ও পারেনি। বিএনপি ও পারবে না নির্বাচন বন্ধ করতে দেশের জনগণ রুখে দেবে। (৪ জানুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এম এ মান্নানের সমর্থনে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বলেন বিএনপি মানুষের কাছে লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষ যাতে ভোটকেন্দ্রে না যায় তাদের এই কৌশল কাজে আসবে না।
ভোটার উপস্থিতি কম হলে কেঁদে কেঁদে যুক্তরাজ্য,
যুক্তরাষ্ট্রকে বলতে চায়, দেশের মানুষ এখন নির্বাচন চায় না। এ জন্য মানুষ ভোটভেন্দ্রে আসেনি। তাই আগামী ৭ জানুয়ারি দেশের প্রতিটা ভোট কেন্দ্রে উৎসব গটাতে হবে।
’মন্ত্রী আরো বলেন, আমি গ্রামের সাধারণ ঘরের ছেলে আমি নিজের চোখে মানুষের দুঃখ কষ্ট দেখেছি। সরকারি চাকুরিতে থাকা কালে গ্রাম আর শহরের উন্নয়ন বৈষম্য দেখে মনে অনেক কষ্ট হতো। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি মানুষের সেবা করব এজন্য আমি শেখ হাসিনা হাত ধরে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় গ্রামের মানুষের সেবা করে তা পূরণ করতে পেরেছি। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যদি বিগত ১৫ বছরে কারো মনে দুঃখ দিয়ে থাকি আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। সেই সাথে আগামী ৭ জানুয়ারি আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। তিনি আরো বলেন আগামীতে নির্বাচিত হয়ে কৃষি ইনস্টিটিউট কে কৃষি কলেজে রূপান্তর, জগন্নাথপুরে মহিলা কলেজ প্রতিষ্ঠা ও জগন্নাথপুর বিশ্বনাথ রশিদপুর সড়কে সড়ক ও জনপথে স্থানান্তর ও জগন্নাথপুর পৌর শহরের যানজট নিরসনে বাইপাস কিংবা উড়াল সড়ক নির্মাণের আশ্বাস প্রদান করেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, প্যানেল মেয়র শাফরজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিল ও সাবেক মেয়র শফিকুল হক শফিক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাঃ ছদরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, যুগলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর,
সাবেক ছাত্র নেতা মান্না রায়,যুক্তরাজ্য প্রবাসী হাসনাত আহমেদ চুন্নু উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ ।
Leave a Reply