স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পুর্ণ হয়েছে। সাধারণ সম্পাদক পদে মোঃ মশাইদ মিয়া ভূঁইয়া বিজয়ী হয়েছেন। আজ (৯ ই মার্চ ২০২৪ ইং) শনিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। নির্বাচনে ভোটাররা আনন্দ উদ্দীপনের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বের মধ্যে মোঃ মশাইদ মিয়া ভূঁইয়া (আনারস) প্রতীকে ৫০০ টি ভোট পেয়ে জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনবারের সাধারণ সম্পাদক মেঃ জাহির উদ্দিন (ছাতা) প্রতীকে ৪৫১ টি ভোট পেয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মোশাইদ মিয়া ভূঁইয়া দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে জগন্নাথপুর বাজারের সুনামধন্য সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন আমিও আপনাদের সেবায় এবং বাজারের উন্নয়নের নিজেকে নিয়োজিত রাখবো।
Leave a Reply