মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কলকলিয়া ইউনিয়নে মেসার্স রাহি এন্টারপ্রাইজ-২ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় ক্ষুধা হবে নিরুদ্দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে প্রতিবারের মত এবারও উপজেলা খাদ্য অধিদপ্তরে আয়োজনে আজ বুধবার খাদ্য বান্ধব কর্মসূচি তথা ১৫ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
সরেজমিন আজ বুধবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত খাদ্য বান্ধব কর্মসূচির বিতরণ জগদীশপুর পয়েন্টে গিয়ে দেখা যায় যথারীতি নিয়মে বিতরণ কর্মসূচি করতে দেখা গেছে। এসব চাল পেয়ে যারা নিম্ন আয়ের মানুষ তারা খুশি হয়েছেন।
এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব বলেন. সরকারি নীতিমালা অনুযায়ী যথারীতি সময়ে ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি বস্তায় প্রতিজন অসচ্ছল ও তালিকাভুক্ত রেশনিং কার্ড ধারী ও নিম্ন আয়ের মানুষ এ সেবা পাবে এতে বিন্দুমাত্র না পাওয়ার কোন সুযোগ নেই। কয়েকজন মিলে নিতে পারবে চাইলে পৃথক ভাবে নিতে পারবেন।
Leave a Reply