মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী,কলকলিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশনের কোষাধক্ষ্য, সুনামগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিল এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেইভ ফাউন্ডেশনের আজীবন উপদেষ্টা সদস্য, দানবীর হাবিব আলম কোরেশীর আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন। ঈদের নামাজ শেষে নিজ বাস ভবনে তিনি এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দানবীর হাবিব আলম কোরেশী নিজ বাড়িতে খাওয়ার আয়োজন করেন। তিনি নিজে উপস্থিত থেকে সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেন।
Leave a Reply