মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নে বোরো ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় এবার বাম্পার ফলন হয়েছে।
মূলত আগাম জাতের বোরো ধান কাটতে শুরু করেছে কৃষকরা। তবে শ্রমিক সংকট হওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে । বিশেষ করে এবার ঝড়ঝাপটা তেমন না থাকায় আগেই ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই।
জগদীশপুর গ্রামের আতাবুর জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধান ও খড় ভালো ভাবে শুকিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যে সব বোরো ধান কাটা ও মাড়াই করে সুষ্ঠু ভাবে ঘরে তুলতে পারবেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বোরো জমির ধান পেকে সোনালী রঙে শোভা ছড়িয়ে দুলছে জমিতে। অন্যদিকে, শ্রীধরপাশা গ্রামের একাধিক কৃষক জানান, এখনো বহিরাগত শ্রমিক না আসায় এলাকার শ্রমিক দিয়ে ধান কাটতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে কৃষকদের। বহিরাগত শ্রমিকরা না আসায় স্থানীয় শ্রমিকরা নিজেদের ইচ্ছে মতো শ্রমের মূল্য বাড়িয়ে কেউ দিন মজুর হিসেবে কেউ জমি চুক্তি নিয়ে করছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে এ বছর বোরো ধানের যে পরিমাণ ফলন পাচ্ছেন কৃষকরা তা দু’পাঁচ বছরেও এমন ফলন পাননি।এ বছর বোরো জমিতে প্রতি বিঘায় সর্বনিম্ন ২৫ থেকে ৩০ মন করে ফলন হচ্ছে। বাজারে দামও ভালো থাকায় খুশি হলেও আবহাওয়া নিয়ে অনেকটাই সংকিত হয়ে রয়েছে কৃষকরা।
কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর, শ্রীধরপাশা, কাদিপুর, গ্রামের ধান কাটা শ্রমিকরা জানান, যে সব জমি একেবারেই নিচে সেগুলো থেকে ধান বহনে প্রচুর কষ্ট হয়। ওই সব জমিতে কেদার প্রতি ৩ হাজার নেওয়া হয়। আর রাস্তার ধারের জমি সেগুলোতে ২ হাজার টাকা করে নেওয়া হয়।
Leave a Reply