জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়েরের পরপরই জগন্নাথপুর পৌর এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী রাহিম আহমেদ (২৪)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী রাহিম আহমেদ জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর এলাকার আব্দুল কুদ্দুছের পুত্র। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০সংশোধিত ২০০৩ এর ৭/৯(১)/৩০ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১৫ তারিখ ৩০/০৪/২০২৪ইং। মামলা দায়েরের পরপরই জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশে এস আই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৩০ এপ্রিল)রাতে কৌশলে রাহিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। জগন্নাথপুর থানা পুলিশ পরের দিন মঙ্গলবার আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। বাদিনী মামলায় উল্লেখ করেন, রাহিম আহমদ গত ২৮এপ্রিল সন্ধ্যায় ভিকটিমকে রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনের ব্রীজ থেক জোরপূর্বক প্রাইভেট কার যোগে নিয়ে সিলেট নগরীর সিটি হার্ড আবাসিক হোটেলের কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। পরদিন (২৯ এপ্রিল) বিকেলে আবার উপজেলার শিবগঞ্জ বাজারের বড় ব্রিজের উপর নামিয়ে দিয়ে আসামী চলে যায়। এদিকে আসামি গ্রেফতারের পরই মামলাটি আপোষ করার জন্য আসামি পক্ষের লোকজন বিভিন্ন ভাবে চাপ প্রয়োগসহ পলোবন দিয়ে যাচ্ছে বলে মামলার বাদীনি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিয়া উদ্দিন জানান, মামলাটি আপোষ করার কোন সুযোগ নেই। ইতোমধ্যে ভিকটিমের ডাক্তারী পরিক্ষা শেষ করে সকল আইনী পদক্ষেপ চলছে।
Leave a Reply