বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
দিলোয়ার হোসেন দিলু মিয়ার পিতা আব্দুল খালিক ( ৯৫)এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ মে ) বাদ আছর চিলাউড়া দারুসুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে ছেলেরা কেন্দ্রীয় জামে মসজিদ এর পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, চিলাউড়া দারুসুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, প্রবীন মুরুব্বি আব্দুল মন্নান, সমাজ সেবক মোঃ আরজু মিয়া, প্যানেল চেয়ারম্যান সুজাত মিয়া, ইউপি সদস্য রুবেল মিয়া, সমাজ সেবক মাওলানা সিরাজুল ইসলাম বিপ্লবীসহ বিভিন্ন পযার্য়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের শোকাহত লোকজন অংশ নেন।

জানাজায় ইমামতি করেন মরহুমের ভাতিজা ক্বারী কমরু মিয়া। চিলাউড়া বড় বাড়ী গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন দিলুর পিতা প্রবীন মুরব্বি, সমাজ সেবক আব্দুল খালিক (২৫ মে ) শনিবার সকাল ৯.৩০ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply