জগন্নাথপুর প্রতিনিধিঃ-
মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইন বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আল আমিনের নেতৃত্বে মইয়ার হাওর থেকে ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ৫০ টি কারেন্ট জাল ও ২ টি চায়না রিং জাল জব্দ করা হয়। এসময় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল- বশিরুল ইসলামের উপস্থিতিতে জালগুলো পুড়ে ফেলা হয়।
Leave a Reply