হিফজুর রহমান তালুকদার জিয়া::
জগন্নাথপুরে গত কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল ও গ্রামীণ রাস্তাঘাট পানিতে ডুবে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জগন্নাথপুরে গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে।
উজানের ঢল আর বৃষ্টিতে জগন্নাথপুরের নদনদী, খালবিল ও হাওড়ের পানি বেড়ে চলছে।
পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। ঢল আর বৃষ্টি অব্যাহত থাকলে মাঝারি ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে ঢলে এরই মধ্যে জগন্নাথপুর উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকতে শুরু করেছে।
নদীর পানি বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর নলজুড় নদীর উপর নির্মিত বিকল্প ব্রিজ ও রাস্তা পৌর শহরের হবিবপুর গ্রামের ভিতরের কয়েকটি পাকা রাস্তা প্লাবিত হয়।
জগন্নাথপুর টু শিবগঞ্জ রাস্তা পানির নিচে চলিয়া গেলে জগন্নাথপুরের সাথে শিবগঞ্জের গাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও রাণীগঞ্জ বাজারের কিছু অংশ পানিতে ডুবে যায়। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কয়েকটি বাড়ি ও রাস্তা পানিতে ডুবে যায় । পাইলগাঁও ইউনিয়ন ও আশারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গ্রামীন রাস্তা পানির নিচে থাকায় জনসাধারণ যোগাযোগে ভোগান্তির মধ্যে পড়ছে।

চিলাউড়া–হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান ইসমাইল চক, বাউধরন, মুজিব মার্কেট, গোবরাপুর, সালদিকা সহ গ্রামীণ পাকা রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। এখনো পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। যদি পানি বৃদ্ধি পেয়ে কারো বাড়িতে উঠে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউনিয়ন সদস্যদের কে বন্যার খোঁজ খবর রাখার জন্য বলা হয়েছে।
Leave a Reply