স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের কৃতি সন্তান কারানির্যাতিত মজলুম জননেতা গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু মোঃ আশরাফুল হক সুমন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র, অসহায় শতাধিক মানুষের মধ্যে চাউল ও জোতা বিতরণ করা হয়। (১৫ জুন) শনিবার বিকাল ৩. ৩০ মিনিটের সময় মিলিনিয়াম মার্কেটে এলাকায় সুনামগঞ্জ -৩( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসেনর সাবেক এমপি পার্থী মোঃ আশরাফুল হক সুমন এর পক্ষ থেকে শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে চাউল ও জোতা বিতরণ করা হয়েছে। দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে মোঃ আশরাফুল হক সুমন জানান আমি জগন্নাথপুর-শান্তিগঞ্জ এর মানুষের সুখ দুঃখে পাশে থেকে গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই।

তিনি বলেন আপনাদের দোয়া ও ভালবাসায় গরীব অসহায় মানুষের সেবা করাই আমার কাজ, আমার দ্বারা একটু হলেও তাদের দুঃখ মুচোবার চেষ্টা করি, আমার সাধ্যমত তাদের পাশে থেকে যতটুকু সম্ভব সেবা দিয়ে যাব ইনশাল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশের সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক।
Leave a Reply