বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব ফিরোজ মিয়া তালুকদার এর সুযোগ্য পুত্র মেসার্স আলহাজ্ব ফিরোজ এন্টার প্রাইজের সত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী শাহজাহান ফিরোজ তালুকদারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও একহাজার অসহায় নারী-পুরুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। (১৬ জুন)
রবিবার সকাল ১০ ঘটিকার সময় পৌর শহরের ইকড়ছই গ্রামের (পুরাতন থানার সামনে) শাড়ী ও লুঙ্গি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজী শাহজাহান ফিরোজ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ছিলিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ উকিল আলী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সমাজ সেবক মির্জা মুহিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী ভূইয়া, সমাজ সেবক আবু মিয়া, সমাজ সেবক আছকির মিয়া প্রমূখ।

ঈদবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন হাজী শাহজাহান মিয়া তালুকদারের উদ্যোগে প্রতি বছর পবিত্র ঈদুল আযহায় শাড়ী ও লুঙ্গি বিতরণের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের মূখে হাসি ফুটিয়েছে। এটি একটি মানবিক কাজ। এই ধরনের মানবিক কাজ করায় বক্তারা তাকে ধন্যবাদ জানান।
ঈদ বস্ত্র বিতরনপূর্বে হাজী শাহজাহান ফিরোজ তালুকদার এর পরিবারের সকল মুদ্দেগান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর থানা মসজিদের ইমাম হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন।
Leave a Reply