হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাজারের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আসল ঝলক ফ্যশন পরিদর্শন করেন (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ৩ আসনের সংসদ সদস্য (সাবেক পরিকল্পনা মন্ত্রী) এম এ মান্নান (এমপি) এবং কেক কেটে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ( ১৫ জুন) শনিবার দুপুরে জগন্নাথপুর টি এন্ড টি রোডস্থ আসল ঝলক ফ্যশনের প্রোপাইটার শ্যামল গোপ কে সাথে নিয়ে ঘোষ শপিং সেন্টার আসল ঝলক ফ্যশন পরিদর্শন করেন মাননীয় সাংসদ সদস্য (সাবেক পরিকল্পনা মন্ত্রী) এম এ মান্নান এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,
জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহির উদ্দিন, সাবেক কাউন্সিল মোঃ আবাব মিয়া, যুবলীগ নেতা, সমাজ সেবক ও প্রবাসী সাবুল মিয়া, যুবলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসনাত রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক ও বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ সহ আরো অনেক।

পরিদর্শন শেষে এম এ মান্নান বলেন জগন্নাথপুর বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সাথে আসল ঝলক ফ্যাশনটি পরিচালিত হচ্ছে, প্রতিষ্ঠানটির প্রোপাইটার শ্যামল গো অক্লান্ত পরিশ্রম করে ক্রেতাদের মন জয় করে নিয়েছে। তার সুফল আজ তিনি পাচ্ছেন এবং ব্যবসাটি বিশাল আকার ধারণ করছে। যার সুনাম দেশ, বিদেশে ছড়িয়ে পড়েছে আমি তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Leave a Reply