স্টাফ রিপোর্টার::
কোরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দু’টি ঈদ সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকট নিকটবর্তী হয়ে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করবে। এমন খুশিতে সমগ্রহ মুসলিম উম্মাহসহ সবাই কে জানাই পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক ও শুভেচ্ছা।
মোঃ আখলিছ খান
চেয়ারম্যান দোয়েল টিভি অনলাইন ও উপদেষ্টা দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম।
Leave a Reply