বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কয়েকদিনের ভরী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্যা দেখা দিয়েছে। উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বড় বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা , আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও তিনির পুত্র যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবা মোঃ জামিল হোসেন এর উদ্যোগে বন্যা দুর্গত আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া পানি বন্দি মানুষের মধ্যে প্রতিদিন ধারাবাহিকভাবে খাবার বিতরণ করা হয়েছে । গত কয়েক দিনের ভারী বর্ষন, ভারতের চেরাপুঞ্জিতে অভিরাম বৃষ্টির কারণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর, হাওর ও খাল-বিলের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।

বন্যার পানি বাড়ি ঘরে প্রবেশ করলে নিকটবর্তী আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত পানি বন্দী অসহায় মানুষগুলো। ঘরে থাকা আসবা পত্রসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয়তা দ্রব্য গুলো বন্যার পানিতে ভিজে গেলে খাবারের সংকট দেখা দেয়। তাদের খোদা নিবারণ এগিয়ে আসেন প্রবাসী আনোয়ার হোসেনের পরিবার।
Leave a Reply