মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করেছে। এ সময় জুনেদ আহমদ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিগত মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলার পৌরশহরের পুরাতন বাসট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রাত ১১ টায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে জগন্নাথপুর পৌর শহরের সিলেটি পুরাতন বাসট্যান্ড এলাকায় অভিযান পরিচালনায় জুনেদ আহমদকে ২ কেজি গাজাসহ আটক করা হলে পুলিশের টের পেয়ে সেই সময় তার সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসম জুনেদ আহমদের কাছ থেকে ২ কেজি গাজা জব্দ করা হয়।
জুনেদ আহমদ উপজেলার পৌর শহরের বাড়ী জগন্নাথপু্র এলাকার আকিল উল্লার ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানার উপপরিদর্শক (এসআই) সজিব মিয়া বাদী হয়ে জুনেদ আহমদসহ পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আজ বুধবার জুনেদ আহমদকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠান।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জুনেদ আহমদের বিরুদ্ধে থানায় আরেকটি মাদকের মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply