স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য মানচেষ্টার সিটি আওয়ামী লীগের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, দানশীল ব্যাক্তি আফতর আলীর ও তার সুযোগ্য পুত্রদয় যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটির বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্তার, মোহাম্মদ আলী ও রাকিব আলীর অর্থায়নে বন্যায় খাদ্য সংকটে থাকা হাওর বেষ্টিত উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাও গ্রামের বন্যায় কবলিত পানিবন্দি শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে অতিমাত্রায় বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার নিম্ন অঞ্চল গুলো আবারো বন্যায় প্লাবিত হয়।

নলুয়ার হাওরের পশ্চিম পাড়ে অবস্থিত নলুয়া নোয়াগাও গ্রামটির মানুষ গুলো পানি বন্দী হয়ে অতি কষ্টে জীবন জাপান করছেন। বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে বৃহস্পতিবার (৪ জুলাই ) বিকেলে ত্রাণ বিতরন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, গ্রামের বিশিষ্ট মুরব্বি ক্বারি শফিকুর রহমান তালুকদার, সমাজ সেবক শাহিন শাহ, সমাজ সেবক রফিক আলী, মোঃ তাজফর আলী, আবরু মিয়া, দলু মিয়া, আজিজুর রহমান, ময়না মিয়া, ছায়াদ উল্লাহ, বারুত মিয়া, মনতসর, আখল মিয়া, রেনু মিয়া, গোলাপ মিয়া ও জাহাঙ্গীর মিয়া সহ আরো অনেক। গ্রামবাসীর পক্ষ থেকে সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া বলেন আমাদের গ্রামটির চতুর পাশে পানি মধ্যখানে ছোট্ট একটি দ্বীপের মত আমরা বসবাস করে আসছি। নলুর হাওয়র পাড়ি দিয়ে আমাদের গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে কেউ আসতে চায়নি। নলুয়ার হাওরের ঢেউয়ের সাথে যুদ্ধ করে আমরা জীবন পরিচালনা করে আসছি।

সংসার যুদ্ধে গ্রামের মানুষ হাপিয়ে যাচ্ছে, নুন আনতে পান্তা ফুরায়। এ গ্রামের মানুষের কষ্টের কথা চিন্তা করে যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ও দানশীল ব্যক্তি আফতর আলীর ও তার সুযোগ্য পুত্রদয় যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটির বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্তার, মোহাম্মদ আলী ও রাকিব আলীর অর্থায়নে আমাদেরকে ত্রাণ উপর দিয়েছেন সেজন্য গ্রামবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং দোয়া করি মহান রব যেন আফতর আলী সাহেবের ধন সম্পদ ও মান সম্মান বৃদ্ধি করেন।
Leave a Reply