অফিস::
এক সাগর রক্তের বিনিময়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের ফসল স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র সমাজ স্বৈরাচারী সরকারের নিকট ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে রক্তাক্ত আন্দোলনে আপনাদের মহান বিজয় ঐতিহাসিক। বিশ্বর ইতিহাসে ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে যুগ যুগ ধরে জাতি চিরকাল স্মরণ রাখবে। আমি মনে করি বাংলাদেশের সাহসী ছাত্র সমাজ দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। ঘাতক স্বৈরাচারের বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এরা সবাই শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা আহত হয়েছেন তারা সবাই যুদ্ধা আহত বীর মুক্তিযোদ্ধা। তাদের সকলের নাম সরকারী গেজেটভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়া আনা এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে কর্মসূচিতে শরিক হওয়ার জন্য সকল বীর মুক্তিযোদ্ধাসহ দেশ প্রেমিক জনগণকে উধাত্ত আহ্বান জানাচ্ছি।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি, ঢাকা।
Leave a Reply