স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একবছরের সাজাপ্রাপ্ত আসামী ২ নং পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ এর দিক নির্দেশনায় আজ (৭ সেপ্টেম্বর) জগন্নাথপুর থানায় কর্মরত এএসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ থানার দায়ের করা মামলায় একবছরের সাজাপ্রাপ্ত আসামী
সৈয়দপুরহাড়িকোনা গ্রামের আনা মিয়া কোরেশির ছেলে মোঃ আছাদ কোরেশি মামলা নং সিআর ১৮৭/২১ ইং কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে আজ প্রেরণ করা হয়েছে।

এদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান,গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ০৫ তারিখ ৪/৯/২৪ ইং পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মুহিবুর রহমাকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারের পর থাকে সুনামগঞ্জ মডেল থানায় পাঠিয়ে দেওয়া হয়।
Leave a Reply