বিশেষ প্রতিনিধি::
যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ এর স্বদেশে গমনে উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্য করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। আজ
(২০ অক্টোবর) রবিবার বিকেল ৩. ৩০ মিনিটের সময় জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে উদ্যোগে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ সভাপতি, ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন।
ক্য়ছর এম আহমেদ আগামী ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ২ টায় জন্মভূমি জগন্নাথপুরে আসছেন। ১৯৯৮ সনে পার্বত্য শান্তি চুক্তির হরতাল পালন করতে গিয়ে জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ- সভাপতি হাফিজুর রহমান শহীদ হন। তৎপর স্বৈরাচারী সরকারের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে জগন্নাথপুর ছাত্র দলের তৎকালীন আহবায়ক কয়ছর এম আহমেদ দেশ ত্যাগে বাধ্য হন। যুক্তরাজ্যে তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন। তার আগমনে জগন্নাথপুর- শান্তিগঞ্জ তথা পুরো সুনামগঞ্জে আনন্দের উচ্ছ্বাস। এছাড়া তাঁর সাথে যুক্তরাজ্যে বসবাসকারী জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী স্বদেশে পাড়ি জমাচ্ছেন। এই সংবর্ধনায় তারাও অন্তর্ভুক্ত থাকবেন। এতে জগন্নাথপুরে ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- বিএনপির কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা শাখার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ,

সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির হোসেন, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক তকবুর হোসেন, বিএনপির বিএনপি নেতা সালাহ উদ্দিন মিটু, পৌর সাংগঠনিক সামসুল হক সমছু, ফারুক আহমদ , উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সদস্য সচিব জুবেদ আলী লকন, জাকির হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক লিটন মিয়া, যুগ্ম আহবায়ক শামীম আহমদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, যুগ্ম আহবায় সৈয়দ জাবের আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশীদ, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, বিলাল আহমদ ,শফিকুল ইসলাম খেজর, তারেক মিয়া সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply