বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মিত রাণীগঞ্জ ব্রিজের উপর সিএনজি চালিত কে গলাকেটে হত্যা করে সিএনজি ছিনতাই এর ঘটনা ঘটে। গত কাল শনিবার রাত অনুমান ৯ ঘটিকার সময় স্থানীয়রা ব্রীজের উপর গলাকাটা রক্তাক্ত লাশ পরে আছে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সুজিত দাস নামের সিএনজি ড্রাইভার এর গলাকাটা লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান হিতহ যুবক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সোহাগ দাসের ছেলে সে একজন সিএনজি ড্রাইভার। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ। পুলিশ জানায় সে একজন সিএনজি ড্রাইভার রাণীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের থেকে বিকাল ৪ টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে রওয়ানা দেয়। ধারণা করা হচ্ছে রাত ৯ টার দিকে রাণীগঞ্জ ব্রিজের উপর তার গলাকাটে সিএনজি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রহস্য উদঘাটন ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের জন্য পালন করা হয়।
Leave a Reply