বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড নলুয়া নোয়াগাও গ্রামের বাসিন্দা দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম,র সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়ার বড় ভাই মোঃ আজিজুর রহমান’র স্ত্রী মোছাঃ রুহেনা বেগম (৩৮) বৃহস্পতিবার রাত ১২.৩০ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। একইদিন সকাল ১১ ঘটিকায় নলুয়া নোয়াগাঁও ঈদগাহ ময়দানে মরহুমার জানাজার নামাজ শেষে পাঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্বামীসহ অনেক গুণগ্রাহি রেখে যান। মোছাঃ রুহেনা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন। বিবৃতি দাতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply