জগন্নাথপুর প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর পৌর শাখার ৭ ও ৮ নং ওয়ার্ডের উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরসভাধীন ইকড়ছই মির্জা বাড়িতে সাবেক জগন্নাথপুর ছাত্র দল নেতা, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সদস্য মির্জা বাড়ির কৃতি সন্তান মির্জা নিকসন এর আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠুর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সামছুল হক সমসু, তকবুর হোসেন, সদস্য আছকির আলী, ফারুক আহমদ, আব্দুল কাহার, আনোয়ার হোসেন আনহার, হবিবুর রহমান হাবিল, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদল দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হিফজুর রহমান তালুকদার জিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ,
যুবদল নেতা রোকন মিয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামসুল ইসলাম শাহিন,
ছাত্রদল নেতা মির্জা তামিম আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক তারেক আহমদ মিঠু, কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমদ।
Leave a Reply