মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে সিমেন্ট বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকা ডুবিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে নৌকাটি সম্পূর্ণভাবে ডুবে গেছে। স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ২রা জুলাই রাতে তোফায়েল আহমদ এর ইঞ্জিন চালিত নৌকায় ক্বারী আউয়াল, আনোয়ার, মুজিবুরসহ দুইজন রাজ মিস্ত্রিসহ জগন্নাথপুর সদর বাজার থেকে সিমেন্ট নিয়ে দিরাই উপজেলার রায়বাঙ্গালী গ্রামে যাওয়ার পথে নলুয়ার হাওরে ভুরাখালী গ্রামের পাশে ঝরের কবলে পরে। এসময় নৌকা ডুবে নৌকাসহ সিমেন্ট তলিয়ে গেলে নৌকায় থাকা লোকজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।
খবর পেয়ে তাদের স্বজনরা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তাদের উদ্ধার করে।
স্থানীয় ভুরাখালী ও রায়বাঙ্গালী গ্রামের একাধিক লোকজন বলেন, আমরা মোবাইল ফোনে খবর পাই। খবর পেয়ে সাথে নৌকা দিয়ে ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি নৌকায় থাকা লোকজন নৌকার পিছনে বৈটা (খারালি) ধরে বেঁচে আছে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবন্ত নৌকাটির উদ্ধার কাজ চলমান রয়েছে
Leave a Reply