স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবর্পুর গ্রামের তিন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয় । আহতরা হলেন গন্ধবর্পুর গ্রামের এমদাদুল হোসেনের ছেলে খায়রুল ইসলাম (২২) চান মিয়ার ছেলে রাজন মিয়া (২১) ও হৃদয় মিয়া। আহতদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গন্ধর্বপুর গ্রামের এমদাদুল হোসেনের ছেলে খায়রুল ইসলাম কে মৃত্যু ঘোষণা করেন। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা। তিনি বলেন হেলমেট বিহীন তিনজন কে নিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে তিনজন আহত হয় তাদের মধ্যে খায়রুল নামের ছেলেটি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে আসছে।
Leave a Reply