মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৭জুলাই) বাদ আসর কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা পয়েন্টে ২ নং ওয়ার্ড যুবদলের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করতে এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিতেই এসব সভার আয়োজন করা হয়। ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমেদ এর সভাপতিত্বে মাবিয়া হাসান ও আবুল লেইছ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি রোকন মিয়া, সহ সভাপতি কামরুল হাসান লিটন, সহ সভাপতি ছালেহ আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জিতু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবুল লেইছ, সম্মানিত সদস্য ২ নং ওয়ার্ড বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আঞ্জুর আলী ও শিবলু মিয়া, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা তারেক রহমান, কলকলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় তৃনমুল পর্যায়ের ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরিচিতি ও কর্মী সভায় নেতাকর্মীরা বলেন, বর্তমান সময়ে বিএনপির রাজনীতি নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই সংকটকালে যারা নিঃস্বার্থভাবে দলের পাশে ছিলেন,আন্দোলনে ছিলেন,নির্যাতন-হয়রানির শিকার হয়েও কখনো পিছু হটেননি—তাদের মূল্যায়নের ভিত্তিতেই সংগঠনকে পুনর্গঠন করা হবে।
তারা বলেন— আমরা এমন নেতৃত্ব চাই, যারা শুধু নেতৃত্ব দেবে না, দরকার হলে রাজপথে প্রথম সারিতে দাঁড়াবে। নেতৃত্বের আসনে যেন কখনো সুযোগসন্ধানী ও বসন্তের কোকিলরা না আসে—এই প্রত্যাশা নিয়ে আমরা তৃণমূল বিএনপিকে গড়তে চাই।
ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত দলকে কার্যকর ও শক্তিশালী করে দাঁড় করাতে হবে। এজন্য প্রয়োজন এমন কমিটি, যাঁরা জনগণের সঙ্গে সম্পৃক্ত, দলের প্রতি অনুগত এবং দীর্ঘদিন মাঠে-ময়দানে সক্রিয় ছিলেন।
Leave a Reply