মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের একমাত্র কামারখাল উপ-স্বাস্থ্যসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে জনবল সংকটে সপ্তাহের পাঁচ দিন বন্ধ থাকে সেবা প্রদান কার্যক্রম। রীতিমতো পাওয়া যায়নি ঔষধ।সরকার সামান্য কিছু ঔষধ দেয় যা দিয়ে কোন রকম সেবা প্রদান করে যাচ্ছেন উপ সহকারী মেডিকেল অফিসার। সামান্য ঔষধ আসলে তাও মাঝে মধ্যে বন্ধ থাকে। এখানে কোন আয়া ও নৈশ প্রহরী না থাকায় ময়লা আবর্জনা লেগেই থাকে।কোন দিন মাসিক মিটিং করতেও দেখা যায়নি।
সরকারি বিধি মোতাবেক একজন মেডিকেল অফিসার ওফার্মাসিস্টসহ উপ সহকারী মেডিকেল অফিসার, এফপিআই, আয়া, নৈশ প্রহরী থাকার কথা। কিন্তু বাস্তবে এই পদের জন্য কোন লোক নেই আছে শুধু সহকারী মেডিকেল অফিসার।
কামারখাল স্বাস্থ্য কেন্দ্রের পাশেই রয়েছে কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাসপাতালের চতুর্দিকে নিরাপত্তা দেয়াল নাথাকায় অনায়াসে ঢুকছে গরু ছাগল।
সেবা নিতে আসা একাধিক রোগী বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য সরকার লাখ লাখ টাকা খরচ করছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ডাক্তার নাই, ওষুধ নাই। মাঝে মাঝে খোলা থাকলেও প্রায় দিনই বন্ধ থাকে। এসব দেখার যেন কেউ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, কিছুদিন পূর্বে আমার বাচ্চাটার জ্বর হলে আমি এখানে ওষুধ নিতে এসে পাইনি। পরে দোকান থেকে কিনে নিতে হয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবী কলকলিয়া ইউনিয়নের একমাত্র কামারখাল উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে জনবল নিয়োগ দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার।
Leave a Reply