মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং তার দীর্ঘায়ূ কামনা করে বিবৃতি দিয়েছেন দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবার।
বিবৃতিদাতারা হলেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি সাংবাদিক
আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের,
দোয়েল টিভির চেয়ারম্যান ও দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা মোঃ আখলিছ খান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন।
বিবৃতিতে দেশবাংলা পরিবার বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার অবনতির খবরে আমরা খুবই উদ্বিগ্ন। দেশের সকল মসজিদের খতিব, ইমাম- মুয়াজ্জিনগণের প্রতি প্রত্যেক নামাযের সময় তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া একটি নাম একটি ইতিহাস। বাংলাদেশের অবিসংবাদিত এক মহিয়ষী নারী। অদম্য সাহসী ও আপোষহীন, সৎ ও পরীক্ষিত দেশপ্রেমিক এই নেত্রী তিনবারের সফল প্রধান মন্ত্রী।
Leave a Reply