জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ সচেতনতা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) ১২.৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় নির্বাচনের প্রস্তুতি, আইন-শৃঙ্খলারক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে একটি স্বচ্ছ নির্বাচন ও গণভোটের বিকল্প নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি । উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়ারা ছাদ মাস্টার, , অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা কাউছার আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেন, সাংবাদিক শাহ জাহান মিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুল রহমান তালুকদার জিয়া, ফুজায়ের আহমদ। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা এড়াতে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন।
Leave a Reply