স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। জগন্নাথপুর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর এর নেতৃত্বে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন প্রাইভেট কার শাখার সভাপতি মোঃ দুদু মিয়া, শ্রমিক দল নেতা রজব আলী, বাস শাখার শফিকুন নূর শফিক, রেজন ইরন মিয়া, নন্দ দাস, অন্তু দাস, সাজ্জাদ মিয়া, ট্রাক শাখার মইনুল ইসলাম, মিন্টু মিয়া, মুনাফ মিয়া, শামসুল ইসলাম, ফুল মিয়া, তুরন মিয়া।
এছাড়াও কুবাজপুর ৭ নম্বর ওয়ার্ডের শ্রমিক দল নেতা মো. আলাল মিয়া, মো. ফারকাছ মিয়া, সাফর মিয়া, কামাল মিয়া, নছির মিয়া, দিলবর মিয়া, রাহিম চৌধুরী, খছির মিয়া, সাজু মিয়া, সাইফুল ইসলাম, সুলেমান মিয়াসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।
Leave a Reply