জগন্নাথপুর প্রতিনিধিঃ-
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তি সমাজসেবক লন্ডন প্রবাসী আলহাজ্ব মাওলানা সৈয়দ শওকত আলী দা.বা. কর্তৃক প্রতিষ্ঠিত মদীনাতুল উলূম মুহাম্মদপুর মাদরাসার উদ্যোগে ও মাদরাসার খাদেম সমাজসেবক সৈয়দ কমর আলী, সৈয়দ ফখরুল আলী, আলখাছ মিয়া, সৈয়দ প্রতাপ মিয়া, সৈয়দ মিসবাহ উদ্দীনসহ এলাকার দানশীল ব্যাক্তিদের অর্থায়নে মুহাম্মদপুর গ্রামে বন্যা কবলিত অসহায় মানুষদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।আজ বৃস্পতিবার সকাল ১০টায় আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে মাদরাসা হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এলাকার প্রবীণ মুরব্বী সৈয়দ মসকর আলীর সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ইয়াহ্ইয়া আহমদ কানাইঘাটীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া উলুতুলী, মাওলানা নুরুজ্জামান নগরী। এলাকার পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সৈয়দ ফটিক মিয়া, রুস্তুম আলী সহ আরো অনেকে ।
.এসময় সৈয়দ বলাই মিয়া, শেখ গিয়াস উদ্দীন, আবুল কালাম, মাশুক মিয়া, গিয়াস উদ্দীন, বাজার মসজিদের ইমাম হাফিজ হুসাইন আহমদ, টিকাদার আবরু মিয়া, সৈয়দ আনছার আলী, ধলো মিয়া, রায়হান আহমদ, শামসুল ইসলাম, নাঈম আহমদ, মাসুম আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে এলাকার হিন্দু-মুসলিম সহ দুই শতাধিক অসহায় বন্যার্ত মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ শেষে দেশবাসী, এলাকার সকল জিন্দা-মুর্দা, প্রবাসী ও মাদরাসার তারাক্কী কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। উল্লেখ্য, ২০২১ সালের ২৭ নভেম্বর মুহাম্মদপুর গ্রামের লন্ডন প্রবাসী আলহাজ্ব মাওলানা সৈয়দ শওকত আলী দা.বা. কর্তৃক প্রতিষ্ঠিত হয় মদীনাতুল উলূম মুহাম্মদপুর মাদরাসা। মাদরাসা প্রতিষ্টার পর থেকে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। মাদরাসার পক্ষ থেকে এধরনের মহতী উদ্যোগ গ্রহন করায় মাদরাসা প্রতিষ্টাতা সহ মাদরাসার সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply