বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের আধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। লাশের খবর জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন।
জগন্নাথপুর থানার এসআই শফিক উদ্দিন জানান এলাকাবাসীর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
Leave a Reply